বজ্রপাতে অচেতন হওয়া ছয় ছাত্রী কলাপাড়া হাসপাতালে ভর্তি | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বজ্রপাতে অচেতন হওয়া ছয় ছাত্রী কলাপাড়া হাসপাতালে ভর্তি

বজ্রপাতে অচেতন হওয়া ছয় ছাত্রী কলাপাড়া হাসপাতালে ভর্তি

আপন নিউজ অফিসঃ রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ রুমের পেছনে গাছের ওপর বজ্রপাতের তীব্র শব্দে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরা খিচুনি দিয়ে অচেতন হয়ে যায়। বুধবার দুপুরের এই বজ্রপাতের ঘটনায় অসুস্থ ছয় শিক্ষার্থীকে বেলা আড়াইটার দিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে, ৬ষ্ঠ শ্রেণির কারীমা (১৩), আয়বী (১২), জুইমনি (১১), উম্মে হানি (১১), তহুরা (১৩), তামিমা (১২)। শিক্ষার্থীরা জানায় তারা তীব্র শব্দের পাশাপাশি আগুনের হলকার মতো দেখতে পায়। আর কিছুই বণতে পারেনি।

বিদ্যালয় প্রধান শিক্ষক আলাউদ্দিন খান জানান, ক্লাশ চলার সময়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় স্কুল ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আহতদের অভিভাবকদের খবর দেয়া হয়। অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, এরা মূলত আতঙ্কিত হয়ে পড়েছিল। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!