কলাপাড়ায় ১৮টি পুজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ১৮টি পুজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ

কলাপাড়ায় ১৮টি পুজা মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষে চলছে সাজ সজ্জার কাজ। সকল মন্দির গুলোতে প্রতিমার গায়ে উঠেছে রং। মন্দির ক্যাম্পাসে ডেকরেটরের লোকজন পুরোদমে চালাচ্ছে বিভিন্ন রংয়ের আলোক সজ্জার কাজ। কলাপাড়া পৌরশহরের চারটি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৪ টি মন্ডপে পুজা উদযাপিত হচ্ছে। এবছর আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মন্দির কমিটির সাথে যোগাযোগ অব্যাহত রাখছে। ২০ অক্টোরবর ষষ্ঠী পুজা মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু, টানা পাচদিন চলবে এ পুজা। বিভিন্ন মন্দিরে ৩/৪ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথ আখড়া নাট মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি কমল কৃষ্ণ সাহা গোসাই জানান, পুজার প্রস্তুতি প্রায়ই শেষের পথে, জাঁকজমকপূর্ন পরিবেশে এবারো শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

চিংগড়িয়া সর্বজনীন দূর্গোৎসবের সাধারন সম্পাদক দিলিপ হাওলাদার জানান, পুজার প্রারম্ভিকতা শেষ প্রায়। আমরাও জাঁকজমক ভাবে পুজা উদযাপন করবো।

কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক মো.রিয়াজ জানান , পুজা সুন্দর পরিবেশে উদযাপনের জন্য সকল প্রকার নিরাপত্তা দিতে এবং আইন শৃংখলা রক্তার্থে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!