প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ
কলাপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী তারেকের উঠান বৈঠক

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১ ওয়ার্ড নাচনাপাড়া কাউন্সিলর প্রার্থী তারেকুজ্জামান তারেক এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই এলাকার সুলতান টেন্ডোলের সভাপতিত্বে এ্যাড. জেড এম কাওছার, ইদ্রিস মাস্টার, মাইনুল, মাওলানা হেমায়েত বক্তব্য রাখেন। উঠান বৈঠক শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এই উঠান বৈঠকে ১ নং ওয়ার্ডের ভোটারসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com