প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ
কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যার বরখাস্ত

আপন নিউজ ডেস্কঃ
কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম হাওলাদারকে চাঁদার দাবিতে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে দুই পা ভেঙ্গে মারাত্মক জখমের ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়ত মশিউর রহমান শিমু চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার অভিযোগে মামলা দায়ের হয়েছে এবং তিনি যেহেতু কারাগারে আছেন সেহেতু তার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com