প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০১৯, ১০:১৬ অপরাহ্ণ
বেনাপোল বাস স্ট্যান্ড থেকে ৬৫ হাজার ডলার সহ আটক-১

বেনাপোল বাস স্ট্যান্ড থেকে বুধবার (২৭নভেম্বর) বিকালে ৬৫ হাজার ৪ শ" ইউএস ডলারসহ সজীব (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
আটক সজীব সরিয়াতপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শ" ইউএস ডলারসহ সজিবকে আটক করে। যা বাংলাদেশি টাকায় ৫৬ লাখ টাকা। তিনি আরো জানান,আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com