কলাপাড়ায় আলীপুর-মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় আলীপুর-মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী

কলাপাড়ায় আলীপুর-মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে ফিতা কেটে ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।




এর আগে দুপুর ১ টার দিকে তিনি কলাপাড়া পৌরশহরে অবস্থিত বি.এফ.আর আই এর আওতাধীন নদী-উপকেন্দ্রের অফিস কাম গবেষনাগার ভবন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব ড.আবু নঈম মুহাম্মদ আবদুস ছবুর, জন সংযোগ কর্মকর্তা মো.ইফতেখার হোসেন, বি.এফ.ডি.সি’র চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার, পরিচালক মনজুন হাসান ভুইঁয়া, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এসময় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি ফেরদাউসুল হক গাজী।

এছাড় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিকেল পৌনে তিন টার দিকে তাঁর পরবর্তী সফর হিসেবে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করেন। মন্ত্রীর মৎস্য অবতরন কেন্দ্রের উদ্বোধনে খুশি এলাকার হাজার জেলে সহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। এতে করে সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে সহায়ক হবে বলে ব্যবসায়ীরা উল্লেখ করেন।

আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রটি ১৫ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১ একর ১০ শতাংশ জমির উপর নির্মিত হয়। অপরদিকে, মহিপুর অবতরন কেন্দ্রটি ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১ একর ৯ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে। এতে হাজার হাজার জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মাছ ক্রয়-বিক্রয় সহ ট্রলার থেকে সরবরাহে অনেক সহজ হবে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফজলুর রহমান গাজী জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!