প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২০, ৬:৩০ অপরাহ্ণ
কলাপাড়া সাংবাদিক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ

রিপোর্ট: মাহতাব হোসেন ও জুলহাস মোল্লাঃ
কলাপাড়া সাংবাদিক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমন ও বনভোজন আপন নিউজ বিডি ডট কমের সার্বিক সহযোগিতায় শুত্রবার (৩১ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দার্যে্যর অপরুপ লীলাভূমি বরগুনা জেলার তালতলী উপজেলার টেংরাগিরী (ফাতরার বন)পর্যটন কেন্দ্রে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এর আগে ওই দিন সকালে কলাপাড়া পৌর শহর থেকে নৌ-পথে আনন্দ ভ্রমনের সূচনা করে দীর্ঘ ৪ ঘন্টা ভ্রমনের পর বেলা ১টার দিকে সাংবাদিকদের বহনকারী ফাইভার বোট নির্দিষ্ট স্থানে পৌঁছে। আন্দারমানিক নদী, বঙ্গোপসাগর ও ফাতরা (সুন্দর বনের একাংশের) প্রাকৃতিক সৌন্দার্য্ উপভোগ ছাড়াও বনের পরিবেশ প্রতিবেশ এবং গাছপালা ও জীবজন্তুর উপর এর প্রভাব এবং টেংরাগিরী পর্যটন কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুপুরের খাওয়া দাওয়া শেষে অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডট কমের সৌজন্যে মনোজ্ঞ ত্রিড়ানুষ্ঠান এবং র্যাাফেল ড্র অনুষ্ঠিত এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এতে কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com