আমতলীতে পানের বরজ কেটে ঘর নির্মাণ | আপন নিউজ

রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক স্থানে দুই যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ বরগুনা-১ আসনে পোষ্টার ছাড়া নির্বাচন পাঁচবার সাংসদ হয়েও বরগুনার উন্নয়ন হয়নি”- আমতলীতে নজরুল ইসলাম মোল্লা কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
আমতলীতে পানের বরজ কেটে ঘর নির্মাণ

আমতলীতে পানের বরজ কেটে ঘর নির্মাণ

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ পানের বরজ কেটে ঢাকা জেলা বারের আইনজীবি মোঃ মনিরুজ্জামান মনির প্যাদা জমি দখল করে ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধ আব্দুল মন্নান সিকদার এমন অভিযোগ করেন। জমি দখলে বাঁধা দেয়ার খাদিজা ও বিউটি নামের দুই নারীকে পিটিয়ে জখম করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার উত্তর গুলিশাখালী গ্রামে শনিবার দুপুরে।

জানাগেছে, ১৯৫৯ সালের আদালতের আদেশে উপজেলার উত্তর গুলিশাখালী গ্রামের মন্নান সিকদার ৩১ শতাংশ জমি গত ৬২ বছর ধরে বসতবাড়ী নির্মাণ করে ভোগদখল করে আসছে। গত ১৫ বছর পূর্বে ওই জমির একটি অংশে পান চাষ করেন তিনি। দুই বছর আগে প্রতিবেশী আজাহার প্যাদা ওই জমি তার দাবী করেন। এ জমি নিয়ে মন্নান সিকদার ও আজাহার প্যাদার মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে আজাহার প্যাদার ছেলে ঢাকা জেলা বারের আইনজীবি মোঃ মনিরুজ্জামান মনির প্যাদার নেতৃত্বে ২৫-৩০ জন লোক এসে ৫ শতাংশ জমির পানের বরজ কেটে ফেলে এবং জমিতে ঘর তোলা। এতে তার লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন মন্নান সিকদার। এতে বাঁধা দিলে বিউটি ও খাদিজা বেগম নামের দুই নারীকে পিটিয়ে জখম করেছে তারা। স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃদ্ধ আব্দুল মন্নান সিকদার কান্নাজনিত কন্ঠে বলেন, আদালতের আদেশে ৬২ বছর ধরে জমি ভোগদখল করে আসছি। আজাহার প্যাদা তার জমি দাবী করে তার ছেলে মনির প্যাদার নেতৃত্বে ২৫-৩০ জন ভাড়াটে সন্ত্রাসী এনে আমার পানের বরজ কেটে ফেলেছে। ওই জমিতে তারা ঘর নির্মাণ করেছে। বাঁধা দিতে আমার মেয়ে খাদিজা ও ভাইয়ের ছেলের স্ত্রী বিউটিকে মারধর করেছে।

ঢাকা জেলা বারের আইনজীবি মোঃ মনিরুজ্জামান মনির পানের বরজ কেটে ফেলার কথা অস্বীকার করে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ৭ দিনের মধ্যে জমি বুঝিয়ে দিতে তহসিলদারকে নির্দেশ দিয়েছেন। ওই অনুসারে আমার বাবার জমিতে আমি ঘর তুলেছি।

আমতলী থানার এএসআই তাইফুর রহমান পান বরজ কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, ঘর করতে নিষেধ করা হয়েছে।
গুলিশাখালী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সুভাস চন্দ্র বলেন, সহকারী কমিশনার (ভুমি) আদেশের বিষয়ে আমি কিছুই জানিনা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহা হোসাইন বলেন, রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!