আমতলীতে আগুনে ক্ষতিগ্রস্থ ১২ ব্যাক্তির মাঝে চেক বিতরন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
আমতলীতে আগুনে ক্ষতিগ্রস্থ ১২ ব্যাক্তির মাঝে চেক বিতরন

আমতলীতে আগুনে ক্ষতিগ্রস্থ ১২ ব্যাক্তির মাঝে চেক বিতরন

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ১২ ব্যক্তির মাঝে চেক বিতরন করা হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি সাংসদ এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু চেক বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে চেক বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, ওসি একেএম মিজানুর রহমান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, রোবহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন হাওলাদার, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও মোসাঃ সোহেলী পারভীন মালা। উল্লেখ গত ৩ ফ্রেব্রুয়ারী রাতে আমতলী পৌরসভার বাঁধঘাট চৌরাস্তায় ৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই আগুনে ক্ষতিগ্রস্থ ১২ ব্যাক্তির প্রত্যেককে ৭ হাজার ৫’শ টাকার চেক দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!