আপন নিউজ অফিস।।
সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো. আবু ইউসুফ সকশিসের পক্ষ থেকে সকল স্তরের সম্মানিত শিক্ষকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সরকারি কলেজ শিক্ষক সমিতি'র (সকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ বলেন, মুসলমানদের জন্য পবিত্র ঈদুল আযহা অফুরন্ত খুশির বার্তা। এই মহানন্দে আমাদের দেশে অন্যান্য ধর্মের মানুষকেও যেন ঈদের আনন্দ স্পর্শ করে। মানবিক সাম্য, ত্যাগ ও সহমর্মিতার বিস্ময়কর ও অপরূপ আলোকপ্রভা ঈদের উৎসবে প্রকাশিত হয়, যা ইসলামের মহত্ত্ব ও সর্বজনীনতার প্রতীক। ঈদের শিক্ষা হলো সাম্য, ভ্রাতৃত্ব ও একাত্মবোধের মাধ্যমে আনন্দ উপভোগ এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার সম্প্রসারণ। ইসলামের নির্দেশনা অনুযায়ী সমাজের গরীব অভাবী মানুষও যাতে এই ঈদ-উল-আযহার মহানন্দে শামিল হতে পারেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য থেকে বিচ্যুত না হয়ে সামাজিকতা এবং মানবতাবোধকে সমুন্নত করাই ঈদের মূল তাৎপর্য। এই শিক্ষক আরও উল্লেখ করেন পশু কোরবানি করা যেন লোক দেখানো মাংস ভোগ করা না হয়, পশু কোরবানির মধ্য দিয়ে যাতে অন্তরের পশুত্ব কোরবানি হয় এবং সকল গরীব মানুষ ঈদ আনন্দে শামিল হতে পারেন এই আহ্বান সকলের প্রতি। মহান রাব্বুল আলামীন সকলের মনের সৎ ইচ্ছে পূরণ করুন-আমীন।