কলাপাড়ায় নিউজপোর্টাল আপন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় নিউজপোর্টাল আপন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় নিউজপোর্টাল আপন নিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়া প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে কলাপাড়া উপজেলার অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডট কম এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১৮ সালের ১ অক্টোবর এ নিউজপোর্টালটির আত্মপ্রকাশ ঘটে। ৬ বছর পদার্পন উপলক্ষে একটি শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মধ্যে দিয়ে আপন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রোববার (১ অক্টোবর) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শেষে কলাপাড়া প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। আপন নিউজ বিডি ডট কম’র প্রকাশক ও সম্পাদক এস এম আলমগীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেসেক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মোঃ এনামুল হক, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচআর মুক্তা, সাবেক সভাপতি এসকে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজের বার্তা সম্পাদক মোঃ নুরুল আমিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সালমা কবির।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেহান উদ্দিন (রেহান), দৈনিক মানবজমিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি শফিকুল হক শাহীন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, বাংলাদেশ প্রতিদিন কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া রিপোর্টাস ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হক, সহ সভাপতি ওমর ফারুক, সদস্য কবির তালুকদার,তুষার হালদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটের সদস্য রাসেল কবির মুরাদ, সদস্য মোঃ ফোরকান শিকদার, নাট্যকর্মী আতিকুর রহমান মিরাজ, পৌর কৃষক লীগের সভাপতি দোলন ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নার্গিস নাহার, উপজেলা শ্রমিকলীগ মহিলা বিষয় সম্পাদক মরিয়ম বেগম পাখি, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সংবাদকর্মী সৈয়দ মোঃ রাসেল, মাইনুদ্দিন আল আতিক, মুফতি রাশেদ আরাফাত মোঃ নাজমুস সাকিব, মানবতার বিবেক সংগঠনের সভাপতি হাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মোঃ অলি উল্লাহ মৃধাসহ সংগঠন সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃদ, আপন নিউজ বিডি ডট কমের সংবাদকর্মী ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সহ উপস্থিত অতিথিরা কেক কাটেন। দোয়া ও মোনাজাত এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!