কলাপাড়ায় চুরি মামলার আসামীকে জেল হেফাজতে প্রেরন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় চুরি মামলার আসামীকে জেল হেফাজতে প্রেরন

কলাপাড়ায় চুরি মামলার আসামীকে জেল হেফাজতে প্রেরন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় একটি ড্রেজার মেশিন চুরির মামলায় আসামীকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে মামলার শুরুতে এ আসামীকে একজন স্বাক্ষী হিসেবে দেখানো হয়। পরে পুলিশ তদন্তে চোর চক্রের সাথে তার জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। সোমবার (২ অক্টোবর) দুপুরে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত এ আদেশ প্রদান করেন। এরআগে মামলার তদন্ত অফিসার এ আসামীকে জেল হেফাজতে রাখার প্রয়োজনীয়তা উপস্থাপন করলে বিজ্ঞ আদালত এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী খান মো. রাশেদ পটুয়াখালীর পৌরসভার একজন স্থায়ী বাসিন্দা। সে তার ব্যবসায়ের জন্য আনলোড ষ্টীল বডির ইঞ্জিন চালিত একটি ড্রেজার মেশিন ক্রয় করে। ড্রেজার মেশিনটি ক্রয়ের পরে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালীর গাজী বাড়ীর সামনে ছোয়ানী খালের নদীর মুখে বাধিয়া রাখে। মেশিনটি দেখাশুনা ও রক্ষনাবেক্ষনের জন্য স্থানীয় মো. ফয়সাল হাওলাদারকে মাসিক ৯ হাজার টাকা বেতনে নিযুক্ত করেন। গত ১০ জুলাই, ২০২৩ তারিখ বিকাল ৫ টার দিকে ড্রেজার মেশিনটি ওই স্থান থেকে চুরি হয়ে যায়। পরে ড্রেজার মালিক খান মো. রাশেদ বাদী হয়ে গত ১৩ জুলাই, ২০২৩ তারিখে ৮ জনের নামসহ আরো ৪-৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে কলাপাড়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। ওই সময় মো. রুহুল গাজীকে মামলার একজন স্বাক্ষী হিসেবে রাখা হয়। কলাপাড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী তালতলী উপজেলা থেকে চুরি যাওয়া ড্রেজারসহ কতিপয় আসামীদের সনাক্ত করেন। পরে একাধীক আসামীর স্বীকারোক্তি মতে মামলার স্বাক্ষী মো. রুহুল গাজীকে আসামী হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হেফাজতে প্রেরন করেন।

এবিষয়ে মামলার তদন্তকারী অফিসার কলাপাড়া থানার এস.আই মো. হুমায়ুন কবির বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!