কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ

কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জোর পূর্বক জমি দখল করে পুকুর খনন ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এসময় ওই জমির সীমানা পিলার উপরে ফেলেছে বলে দাবী করেন অভিযোগকারী। ঘটনাটি উপজেলার মহিপুরের চর চাপলী গ্রামে ঘটেছে। স্থানীয় তোফাজ্জেল পাটোয়ারী ও তার সহযোগীরা পেশি শক্তির বলে এ কাজ করেছে বলে অভিযোগকারী জানান। অভিযুক্ত তোফাজ্জেল পাটোয়ারী ওই গ্রামের মৃত হাসেম পাটোয়ারীর ছেলে। এবিষয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন ভূক্তোভোগী রফিকুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ভূক্তোভোগী রফিকুল ইসলাম উপজেলার মহিপুর থানাধীন পশ্চিম ধুলাসার গ্রামের মৃত সৈয়দ আহম্মেদ এর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি চর চাপলী গ্রামে তার স্ত্রী’র সূত্রে পাওয়া সম্পত্তি ভোগ দখল করিয়া আসছিল। ওই জমির পাশে অভিযুক্ত তোফাজ্জেল পাটোয়ারীর জমি থাকায় তারা জোর পূর্বক তার জমির সীমানা পিলার উপরে ফেলে। এরপর ওই জমিতে পুকুর খনন করে জমির শ্রেণী পরিবর্তন করে। এতে ভূক্তোভোগী বাধা দিতে গেলে তারা বিভিন্ন ধরনের হুমকী-ধামকি দিয়ে ৭ লক্ষ টাকার চাঁদা চাবী করেন। অভিযুক্ত তোফাজ্জেল পাটোয়ারী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা পরিষদে একটি লিখিত অভিযোগ করেন ওই ভূক্তোভোগী। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা উপজেলা পরিষদের সিদ্ধান্তকেও অবহেলা করে। তারা তাদের পেশি শক্তির বলে জোর পূর্বক জমি নিজেদের দখলে নেয়ার চেষ্টা অব্যাহত রাখে।

ভূক্তোভোগী রফিকুল ইসলাম জানান, দীর্ঘ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছি। আমাদের নামে ওই জমির বি.এস হয়েছে। তারা পেশি শক্তির জোরে জোর পূর্বক ওই জমির দখল নিতে চাইছে। সরকারী উপর মহলে তাদের লোকজন থাকায় এ কাজগুলো করছে। স্থানীয় অনেক লোক তাদের হয়রানীর শিকার হচ্ছে বলেও তিনি দাবী করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!