কলাপাড়ায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন সৈয়দ নাসির | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়ায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন সৈয়দ নাসির

কলাপাড়ায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন সৈয়দ নাসির

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় সরকারের ১৪ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরন করা হয়েছে। শুক্রবার শেষ বিকেলে উপজেলার চাপলী বাজারসহ বিভিন্ন স্থানে পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন এ লিফলেট বিতরন করেন।

এসময় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন। পরে তিনি বাবলাতলা ও তুলাতলী বাজারে লিফলেট বিতরন করেন।

অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহীর সদস্য হিসেবে দায়িত্বরত রয়েছেন। এরআগে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।

লিফলেট বিতরনের সময় বর্ষিয়ান এ নেতা সকলের উদ্যেশ্যে বলেন, কলাপাড়াসহ দক্ষিনাঞ্চলের মানুষ এক সময়ে অবহেলিত ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা অবহেলিত এ দক্ষিনাঞ্চলে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না থাকলে আমাদের এই দক্ষিনাঞ্চল অন্ধকারে থাকতো, আওয়ামীলীগ সরকারই একমাত্র সরকার যারা মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!