প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২০, ৭:৪৬ অপরাহ্ণ
কলাপাড়ায় শালিকা কে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা; দুলাভাই গ্রেফতার

বিশেক প্রতিবেদকঃ
কলাপাড়ায় আপন কিশোরী শ্যালিকা (১৩) ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে দুলাভাই মোঃ উজ্জল (২৫)। কলাপাড়া থানা পুলিশ বুধবার রাতে চম্পাপুর থেকে উজ্জলকে গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জানা গেছে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ওই কিশোরী শ্যালিকাকে ধর্ষণ করে দুলাভাই উজ্জল। ২০১৯ সালের আগস্ট মাসের ঘটনা। কিশোরী এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরীর বাবা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বুধবার কলাপাড়া থানায় মামলা করেন। কলাপাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এসব খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত উজ্জলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.