কলাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়ার দারুল ইহসান মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া থানা শাখার সভাপতি মোঃ আবদুর রহিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আবদুল কাইউম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাফেজ মোঃ তানভীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী শাখার নায়েবে আমীর মাওলানা আবদুল খালেক ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা মোর্শেদুল আলম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রফেসর শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি জুলফিকার আলি, সাবেক সভাপতি আহসান হাবিব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা ইছহাক মুন্সী।
অনুষ্ঠানের শেষে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের প্রফেসর মোঃ জসিম উদ্দিন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং সঞ্চালনা করেন থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামিম। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।