আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার উপজেলা পরিষদের পূর্ব পাশে কোটি টাকার জমি দখল করতে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মোঃ রিপন দফাদার ভুমিদস্যু রফিকুল ইসলাম মুন্সির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। ভাড়িাটিয়া সন্ত্রাসী বাহিনীর দেশীয় অস্ত্রের মহরা দেয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এ ঘটনার ভিডির ধারন করতে গেলে রকিকুল ইসলাম মুন্সি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সাংবাদিক সোহেল রানাকে হত্যার হুমকি দিয়েছে। পুলিশ ও নৌবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় বুধবার বিকেলে তালতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে।
জানাগেছে, ১৯৭৫ সালে তালতলী উপজেলার বড়বগী মৌজার ৪৭০/৪৭১ নং খতিয়ানের ৫ একর ১ শতাংশ জমি আব্দুল আজিজ দফাদার ক্রয় করেন। গত ৫১ বছর ধরে ওই জমি তার ছেলে রিপন দফাদার ভোগদখল করে আসছেন। গত এক বছর ধরে ভুমিদস্যু রফিকুল ইসলাম মুন্সি ওই জমি তার দাবী করে দখল করতে চেষ্টা করে আসছে এমন অভিযোগ মৃত্যু আজিজ দফাদারের ছেলে রিপন দফাদারের। বুধবার দুপুরে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে রফিকুল ইসলাম মুন্সি ওই জমি দখল করতে ঘর নির্মাণ করে। ওই সময় সন্ত্রাসীরা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহরা দেয়। সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এ ঘটনায় রিপন দফাদার তালতলী থানায় অভিযোগ করেন। খবর পেয়ে তালতলী থানার পুলিশ ও নৌ বাহিনীর টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও নৌবাহিনী আসার পরে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। অভিযোগ রয়েছে ভুমি দস্যূ রফিকুল ইসলাম মুন্সি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে ঘর নির্মাণ কালে স্থানীয় সাংবাদিক সোহেল রানা ভিডিও ধারন করছিল। ওই সময় রফিকুল ইসলাম মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনী তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় বুধবার বিকেলে সোহেল রানা তালতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, রফিকুল ইসলাম মুন্সি প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষের জমি দখল করা তার নেশা ও পেশা। তিনি এলাকায় ভূমিদস্যু’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে । তার ভয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ।
রিপন দফাদার বলেন, আমার বাবার ক্রয়কৃত জমি গত ৫১ বছর ধরে ভোগদখল করে আসছি। বুধবার ভুমিদস্যু রফিকুল ইসলাম মুন্সি শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে জমি দখল করতে ঘর নির্মাণ করে এবং সন্ত্রাসী বাহিনী অস্ত্র দিয়ে মহরা দেয়। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। পরে পুলিশ ও নৌবাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুমি দস্যু রফিকুল ইসলাম মুন্সি বলেন, ওই জমি আমার। আমি আমার জমিতে ঘর নির্মাণ কাজ করছি। কিভাবে আপনার জমি হলো এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি?সাংবাদিককে প্রাণ নাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমার কাজে বাঁধা দিলে কাউকে আমি ছাড় দেই না।
সাংবাদিক সোহেল রানা বলেন, রফিকুল ইসলাম মুন্সি শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে জমি দখল করতে ঘর নির্মাণ করছিল এবং অস্ত্রের মহরা দিচ্ছিল। আমি এসে তাদের এমন কর্মকান্ডের ভিডিও ধারন করতে গেলে রফিকুল ইসলাম মুন্সি ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আমাকে মারধর করতে আসে এবং হত্যার হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছি।
তালতলী থানার ওসি মোঃ আসাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরো বলেন, সোহেল রানা রফিকুল ইসলাম মুন্সির বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।