কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থী ধ'র্ষ'ণ মা'ম'লায় দুইজন আ'ট'ক
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের উত্তর পূর্ব চিলা গ্রামে এইচএসসি পরীক্ষার্থী (১৭) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে কলাপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার চম্পাপুর ইউনিয়নের মৃধাবাড়ি জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ইমন হাওলাদার ও রুবেল মৃধাকে আটক করে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।