আসন্ন ইউপি নির্বাচন: হাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান বাদল মাতুব্বর
এস এম আলমগীর হোসেনঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৩নং হাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন ইউনিয়নের কৃতি সন্তান মোঃ নাজমুল আলম বাদল মাতুব্বর।
বাদল মাতুব্বর জানান, শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি শিক্ষা, সমাজ ও মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন। তিনি এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন এবং এইচএসসি পরীক্ষায় সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হওয়ার পর সরকারি বি.এম. কলেজের ইতিহাস বিভাগ থেকে বি.এ. অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
২০০৬ সালে তিনি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই সময়ে তিনি কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০১৩ সালে তাকে কলেজ থেকে অবৈধভাবে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সময়ে তার বিরুদ্ধে প্রায় এক ডজন রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে।
বাদল মাতুব্বর বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তার পরিবারের একাধিক সদস্যসহ ২৬ জনকে কারাবরণ করতে হয়। দীর্ঘ সময় কারাভোগের পর তারা মুক্তি লাভ করেন।
তার রাজনৈতিক ও সামাজিক পথচলার সঙ্গে পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যও জড়িত বলে তিনি উল্লেখ করেন। তার বড় ভাই মুক্তিযোদ্ধা শামসুল আলম মাতুব্বর দীর্ঘদিন ধরে ডেনমার্ক বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মেজো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শহীদ মাতুব্বর প্রায় ৩০ বছর ধরে ৫নং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাদল মাতুব্বরের পিতা আব্দুল মজিদ মাতুব্বর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার দাদা মোঃ শের আলী মাতুব্বর এবং দাদার ভাই নূরজারাজ মাতুব্বর নীলগঞ্জের পঞ্চায়েত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার চাচা আবু বকর মাতুব্বর ও আলমগীর হোসেন মাতুব্বরও ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করেছেন।
বর্তমানে বাদল মাতুব্বর পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নাওভাঙ্গা কামিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। তার স্ত্রী মোসাঃ শাহানা আক্তার সাথী বি.এ. অনার্স ও এম.এ. সম্পন্ন করেছেন এবং বর্তমানে উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকার দায়িত্ব পালন করছেন।
বাদল মাতুব্বর বলেন, তার রাজনৈতিক জীবনের পথচলা কোনো একটি দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের কর্মসূচি, আন্দোলন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের পাশাপাশি ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও তিনি অংশ নিয়েছেন।
তিনি বলেন, “জীবনের দীর্ঘ পথচলায় শিক্ষা, রাজনীতি, মামলা, কারাবরণ ও নানা প্রতিকূলতার অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। পদ-পদবি বা ব্যক্তিগত সুবিধার চেয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ নাজমুল আলম বাদল মাতুব্বর ১৩নং হাজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।