কলাপাড়ায় ২১ পিস ই য়া বা সহ যুবক গ্রে ফ তা র
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিয়াজ খলিফা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাস্টারবাড়ি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াজ খলিফা নীলগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোসনাবাদ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া থানার এসআই (নিঃ) মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ইসলামপুর মাস্টারবাড়ি স্ট্যান্ডে মতিউর রহমানের চায়ের দোকানের সামনে উত্তর পাশের ইটের সলিং রাস্তার ওপর থেকে রিয়াজ খলিফাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।