লালুয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান শামীম ট্রেডার্স ও সাফ ওয়ান এন্টারপ্রাইজ এর শুভ উদ্বোধন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ দোয়া মিলাদ ও ফিতা কেটে কলাপাড়ার লালুয়া ইউনিয়নে ঠিকাদার প্রতিষ্ঠান শামীম ট্রেডার্স ও সাফ ওয়ান এন্টারপ্রাইজ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে লালুয়া ইউনিয়নের মহল্লা পাড়া এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন ওই প্রতিষ্ঠানের মালিক শামীম সরদার ও সাগর সাউগার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি গাজী মোহাম্মদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক নাসির উদ্দীন নসু, লালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর মাতব্বর, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক হেলাল খান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, লালুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ছলেমান, সাধারন সম্পাদক শামীম সরদার।
এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনি জামাল এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সোলায়মান।