মহিপুরে ১৭৫ পিস ই'য়া'বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে'প্তা'র
কলাপাড়া প্রতিনিধিঃ মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৪০০ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে মহিপুর মৎস্য বন্দরের সুগন্ধা মার্কেটে শামসুল হকের ফিডার (মেশিনারিজ) দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-মো. শামসুল হক বিশ্বাস (৩৫) ও মো. ছিদ্দিক হাওলাদার ওরফে ছিদ্দিক মাঝি (৪০)। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহিপুর থানা ওসি মোঃ শামীম হাওলাদার জানান, এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।