বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা
কলাপাড়া প্রতিনিধি: আসন্ন কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন মোঃ সাইদুর রহমান বাবুল হাজী।
মোঃ সাইদুর রহমান বাবুল বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বড় বালিয়াতলী গ্রামের বাসিন্দা। তার পিতা হাজী সামসুল হক হাওলাদার এবং মাতা আম্বিয়া বেগম।
১৯৮০ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণকারী সাইদুর রহমান বাবুল এইচএসসি পাস করে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর দেওয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, ১৯৯২ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং পরবর্তীতে বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তিনি সাবেক মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ১০ নম্বর বালিয়াতলী ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাবলাতলা বাজার কমিটির সভাপতি, ইয়াকুব আলী ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি এবং ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বাবুল হাজী বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ জন্য তিনি বালিয়াতলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।