কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কলাপাড়া প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনের মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নাবিলা গ্রুপ ও সায়েম একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলমগীর হোসেন, সিনিয়র সহসভাপতি খালেকুজ্জামান ফুর্তি, সহসভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম সাউগার ও সাধারণ সম্পাদক ইজাজ প্যাদা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জহিরুল ইসলাম।
এ ছাড়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনি কুমার, টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি কাওসার তালুকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফুর্তি তালুকদার, আয়োজক কমিটির সদস্যসহ শত শত ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার বিকাশ ঘটানোই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।