কলাপাড়ায় প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কলাপাড়া প্রতিনিধি: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, কলাপাড়া শাখার উদ্যোগে ব্যাংকটির ২৭ বছর পূর্তি উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কলাপাড়ায় ব্যাংকটির শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক কলাপাড়া শাখার ম্যানেজার মোঃ সাইফুর রহমান সরদার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও অপারেশন ম্যানেজার মোঃ ফয়সাল হাসান রাব্বি, সিনিয়র অফিসার সুবল কুমার রায়, ক্রেডিট ইনচার্জ জিহাদুর রহমান জিহাদ, ক্রেডিট অফিসার এ কে এম মাশরেক, জিবি অফিসার মোঃ সোহাগ ও ক্যাশ অফিসার।
এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ এনামুল হক ও হাফিজুর রহমান, দলিল লেখক মোহাম্মদ শাহজাদা হাওলাদার, ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’র উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য এস এম আলমগীর হোসেনসহ বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও গ্রাহকসেবার মানোন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।