কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে দুস্থ, অসহায় ও হতদরিদ্র ছানি রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ে লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগারের উদ্যোগে এবং পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি বাছাইকৃত ছানি রোগীদের পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ ও দক্ষ সার্জনের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশন ও আইওএল (ইন্ট্রাওকুলার লেন্স) প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়। অপারেশন-সংশ্লিষ্ট ওষুধ ও কালো চশমাও বিনামূল্যে সরবরাহ করা হবে।
প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আর্থিকভাবে অসচ্ছল ছানি রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।