আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি
আমতলী প্রতিনিধিঃ মামলা তুলে না নিলে মামলার বাদী আফরোজা খানম পারুলকে এডিস মেরে জ্বলসে দেয়ার হুমকি দিয়েছেন আসামী জসিম হাওলাদার ও তার সহযোগীরা। তাদের ভয়ে তিনি ও তার পরিবারের লোকজন আতঙ্কে আছেন। মঙ্গলবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী আফরোজা খানক পারুল। দ্রুত পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজা খানক পারুল বলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার সামসুল হক খলিফা আমার শ্বশুর। আমার শ্বশুরের ২ এবর ৪৮ শতাংশ জমি নিয়ে আমার ফুফু শ্বাশুরী জয়নব বিবি ও তার ওয়ারিশগণের সঙ্গে বিরোধ হয়। ২০১৬ সালে জয়বন বিবি ও তার ওয়ারিশরা বাদী হয়ে বরগুনা জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ৫ অক্টোবর রায় হয়। এ মামলার রায়ের বিরুদ্ধে আমার ভাসুরের ছেলে সাইফুল খলিফা গত পয়েলা নভেম্বর বরগুনা জজ আদালতে আপিল করেন। আদালতের বিচারক ওই আপিল মামলাটি আমলে নিয়ে আগামী বছরের ১০ জানুয়ারী শুনানীর দিন ধার্য করেন। তিনি আরো অভিযোগ করে বলেন, গত ৪ নভেম্বর শতাধিক সন্ত্রাসী নিয়ে বিরোধীয় জমিতে জয়নব বিবির নাতি জসিম হাওলাদার ঘর তোলেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ গিয়ে ঘর অপসারণ করে দেন এবং বিরোধীয় জমিতে ঘর তুলতে নিষেধ করেন। কিন্তু জয়নব বিবি নাতি জসিম হাওলাদার পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই জমিতে গত শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে শতাধিক সন্ত্রাসী নিয়ে ফের ঘর তোলেন। এ ঘটনায় জমির মালিক (সামসুল হক খালিফার পুত্রবধু আফরোজা খানক পারুল) গত ৮ নভেম্বর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জসিম হাওলাদারকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে ভুমি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছি। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ মামলা দায়ের করায় ক্ষুব্দ হন জসিম হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী। মামলা দায়েরের পরই মামলার আসামী জসিম হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতে মামলার বাদী (আফরোজা খানক পারুলকে) আমাকে চাপ দেয়। কিন্তু আমি মামলা তুলে নিতে রাজি হয়নি। এতে ক্ষুব্দ হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনকে এডিস মেরে জ্বলতে দেয়া এবং প্রাণ নাশের হুমকি দেয়। আমি ও তার পরিবারের লোকজনকে ঘর থেকে বের হতে দিচ্ছে না জসিম হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী। তাদের ভয়ে আমি (আফরোজা) ও আমার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে সাহস পাচ্ছি না। আমি ঘর থেকে বের হলেই তারা (জসিম) আমাকে মেরে ফেলবে। তিনি আরো বলেন, এ ঘটনাকে ধামাচাপা দিতে গত ৯ নভেম্বর জসিম হাওলাদার তার সহযোগী লতিফ মোল্লাকে বাদী করে আমাকেসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। দ্রুত জসিম হাওলাদারসহ তার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী তার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাইফুল খলিফা, সোবাহান খলিফা, মাসুদ রানা, আছিয়া বেগম, রাশিদা বেগম ও আয়শা বেগম প্রমুখ।
এ বিষয়ে জসিম হাওলাদার ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, কাউকে এসিড মেরে জ্বলসে মেরে ফেলার হুমকি দেয়নি।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, বিয়টি আমি অবগত আছি। এসিড মেরে জ্বলতে হত্যার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।