টিয়াখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন তানভীর মুন্সী
আপন নিউজ ডেস্কঃ আসন্ন কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন তরুণ সমাজসেবক মাহফুজুল হক তানভীর মুন্সী।
টিয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্যে মাদকমুক্ত সমাজ গঠন, শতভাগ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, কালভার্ট নির্মাণ এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে নিজের প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন।
ঐতিহ্যবাহী মুন্সীবাড়ির কৃতী সন্তান মাহফুজুল হক তানভীর মুন্সী একজন শিক্ষিত ও তরুণ সমাজসেবক হিসেবে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে টিয়াখালী ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।
এ সময় তিনি টিয়াখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।