কলাপাড়ার ধানখালীতে গ্রাম আদালতের কার্যক্রম বাড়াতে মতবিনিময় সভা
কলাপাড়া প্রতিনিধিঃ “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”-এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি, সুষ্ঠু বাস্তবায়ন ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আল মামুন মৃধা, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নেয়ামুল বশির এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর।
সভায় সঞ্চালনা করেন ইয়াসমিন, উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত, কলাপাড়া। এছাড়াও সভায় রাজনীতিবিদ, সমাজসেবক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করা এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।