মহিপুরে ৯২ পিস ই'য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে'ফ'তা'র
মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুর আলম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় আলম শরীফের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহিপুর থানার এসআই মোঃ জহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করেন।
গ্রেফতারকৃত নুর আলম মহিপুর থানার তারিকাটা গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তাকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।