প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২০, ৮:৪৩ অপরাহ্ণ
কলাপাড়ায় জমি-জমার পূর্ব শত্রুতার জের ধরে হামলা; আহত-৫

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া জমি-জমার পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে এতে গুরুতর আহত হয়েছে পাঁচজন। গুরুতর আহতরা হলেন, হাসান মুসল্লী (৩০), হোসেন মুসল্লী (৪০), কুলসুম (২২), মরিয়ম (৩৫), সোনা মিয়া (৫০) গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলীবাজারে শনিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মিজানুর তালুকদার, মোকসেদ, ফেরদাউস, আতিকুল, আতাউল সহ ৭/৮ জন এ হামলা চালায় বলে আহতরা জানান।
আহত সোনা মিয়া জানান, হামলাকারীদের সাথে আমার জমি জমা বিরোধ রয়েছে।
ঘটনা দিন আমার জমির উপর বিদ্যুতের লাইন নেওয়া হচ্ছিল। এতে প্রতিবাদ করায় হামলাকারীরা দাও, লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করে।
এবং ঘরের ভিতরে আটকে রাখে। পরে মহিপুর থানার পুলিশের সহযোগিতায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতাল নিয়ে আসে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com