প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২০, ৯:১১ অপরাহ্ণ
কলাপাড়ায় অটো চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় অটোরিক্মা চার্জ দিতে গিয়ে ইব্রাহীম খাঁ (৩০) নামের এক অটো চালক বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৈদ্ধপাড়া গ্রামের কাঞ্চন খাঁর ছেলে। সোমবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটো চালক ইব্রাহীম সারাদিন অটো চালিয়ে বিকেলে বাড়িতে অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com