প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২০, ৬:৫০ অপরাহ্ণ
কলাপাড়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশু কন্যার মৃত্যু

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের ফারুক গাজীর মেয়ে তামান্না (৩) পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পুকুরে পা পিছলে পানিতে পড়ে যায়।
স্থানীয়রা দেখে শিশুটির পরিবারকে খবর দিলে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com