৫ দফা দাবীতে আমতলীতে তৃতীয় শ্রেনীর কর্মচারীদের স্বারকলিপি প্রদান | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৫ দফা দাবীতে আমতলীতে তৃতীয় শ্রেনীর কর্মচারীদের স্বারকলিপি প্রদান

৫ দফা দাবীতে আমতলীতে তৃতীয় শ্রেনীর কর্মচারীদের স্বারকলিপি প্রদান

আমতলী প্রতিনিধিঃ
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ১১ তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতি ও পদের নাম পরিবর্তনসহ পাঁচ দফা দাবীতে বরগুনার আমতলী উপজেলা বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দিয়েছেন। মঙ্গলবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের মাধ্যমে এ স্বারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ আমতলী উপজেলা শাখার সভাপতি মোঃ বশির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম হাদির নেতৃত্বে মঙ্গলবার ইউএনও মোঃ আসাদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রফিজ উদ্দিন, মোঃ জামাল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জামান মিয়া ও মোঃ হানিফ প্রমুখ। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করা, নূন্যতম বেতন গ্রেড ১১ তম প্রদান, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্তকর্তা ও অফিস সুপার নামকরন করা, শিক্ষা মন্ত্রনালয়ের প্রনীত চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির দাবী করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!