মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে কলাপাড়া পৌরসভার কাউন্সিলের মৃত্যু
আপন নিউজ অফিসঃ অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখর চন্দ্র মিত্র সেবক। শুক্রবার (১৮ জুন) সকাল ৬টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার বেলা ২ টায় পৌর শহরের নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেবক মিত্র শারিরিক অসুস্থতাবোধ করলে বরিশাল বগুরা রোড এলাকায় তার ছোট ভাইয়ের বাসায় যান। শুক্রবার সকালে শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, রবিবার স্ত্রীকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যান সেবক মিত্র। তার স্ত্রী এখনও সেখানে হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কলাপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখর চন্দ্র মিত্র সেবকের মৃত্যুতে গোটা পৌর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply