কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু

কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় যুবদলের অফিসে ডেকে নিয়ে মারধরের অভিযোগের পর ইদ্রিস খান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস খান দক্ষিণ দৌলতপুর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, একটি ফার্মেসিতে বসে থাকা অবস্থায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ কয়েকজন তাকে ধরে পাখিমারা বাজারের যুবদল অফিসে নিয়ে যায়। সেখানে তার শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে ১ মার্চ উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় নেওয়া হয়। ২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে Victoria General Hospital-এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পোস্টমর্টেম ছাড়াই ৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ কলাপাড়া থানায় আনা হয়।

এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, ইদ্রিস খান সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কয়েকজনের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন। বিষয়টি স্থানীয় মেম্বার ও তার আত্মীয়-স্বজনদের জানানো হয়। পরে তিনি ভুল বুঝতে পেরে স্থানীয় মেম্বারদের নিয়ে তার কাছে এসে দুঃখ প্রকাশ করেন। এ সময় কয়েকজন আত্মীয় তাকে চড়-থাপ্পড় দিলেও তিনি বা তার লোকজন মারধর করেননি বলে দাবি করেন। এছাড়া তিনি জানান, ইদ্রিস খান ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা, না অন্য কোনো কারণে মৃত্যু।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!