শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন

কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন

কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন

মেজবাহউদ্দিন মাননুঃ কলাপাড়ার ধানখালীতে ভূমিহীনসহ স্থানীয় ভুক্তভোগী অসংখ্য পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে মানবন্ধন করেছেন। সরকারের বন্দোবস্ত দেয়া ভূমির অবৈধ দখল ঠেকাতে এবং মালিকানা নিশ্চিতের দাবিতে এসব পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেছেন। মানববন্ধনে স্থানীয় মেম্বারসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: শাহীন মৃধা, ভূমিহীন পরিবারের সদস্য (কার্ডধারী) নুরজাহান বেগম, খোকন চৌকিদার, হানিফ মৃধা, শাহআলম হাওলাদার, জবুনা বেগম, সোহেল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, রুবেল সিকদার, রুহুল আমিন হাওলাদার ও স্থানীয় বাসীন্দা তানিয়া আক্তার প্রমুখ।

বক্তারা জানান, তারা ১৯৯৭ সালে আমতলীর পূর্বচিলা ও ধানখালীর মধ্য ধানখালী মৌজার জমি ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পেয়েছেন। ওই জমি ধানখালীর প্রভাবশালী রহিম সিকদার ও খোকন মৃধাসহ একটি চক্র দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি সরকারি খাস জমি পর্যন্ত দখল করা হয়েছে। এসবের প্রতিকার চাইতে এই মানববন্ধন করা হয়।

ভূক্তভোগী খোকন চৌকিদার জানান, আমরা খাস জমি সরকারের কাছ থেকে পেয়েছি। কিন্তু দখলদার এই চক্রের কবল থেকে জমিজমা উদ্ধার করতে স্থানীয় মেম্বার শাহীন মৃধা ভূমিহীনদের পক্ষে থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার তার বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে।

বক্তারা বলেন, ভূমিহীনদের ন্যায্যতা রক্ষায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নির্দেশনা দিয়েছেন। তারপরও ওই নির্দেশনা উপেক্ষা করে ওই মহলটি তাঁদের জমিজমা দখল করতে মরিয়া হয়ে আছেন। নানা ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করছে। এনিয়ে এখন মধ্য ধানখালীতে নাশকতার শঙ্কা করছেন স্থানীয়রা। কারণ একটা হত্যা মামলার দন্ডিত সাজা ভোগী আসামি এর নেপথ্যে কাজ করছে বলেও বক্তারা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!