সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে । শনিবার গভীর(১৪ নভেম্বর) রাতে বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের বলে পল্লীবিদ্যুত কলাপাড়া অফিস সূত্রে জানা গেছে। এছাড়া উপজেলার লালুয়া, বালিয়াতলী, মহিপুর, লতাচাপলিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার খবর জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পল্লীবিদ্যুত সমিতির কলাপাড়ার ডি.জি.এম আবদুর রহমান জানান, ১ জানুয়ারী থেকে এ পর্যন্ত মহিপুর এবং কলাপাড়ায় ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।
এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক ঘটনা ঘটাচ্ছে।তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply