মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
কলাপাড়ায় ৫৮ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘরের চাবি

কলাপাড়ায় ৫৮ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘরের চাবি

কলাপাড়ায় ৫৮ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেয়া উপহার জমিসহ ঘরের চাবি

আপন নিউজ অফিস।। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন হয়েছে। “মুজিববর্ষের অঙ্গীকার একজন মানুষও গৃহহীন থাকবেনা” এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এ সময় ২য় পর্যায়ে ৪৫৯টি উপজেলার ৫৩ হাজার তিনশত চল্লিশটি পরিবারের মধ্যে দুই শতক জমি সহ সেমিপাকা ঘর প্রদান করা হয়।
এ সময় কলাপাড়া উপজেলার টি পরিবারের মধ্যে এ জমি এবং গৃহ প্রদান করা হয়েছে।




অনুষ্ঠানে কলাপাড়া প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক, সহকারী কমিশনার ভূমি জগৎবন্ধু মন্ডল, বাংলাদেশ বৈদ্য কৃষ্টি প্রচার সংঘ সভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, বালিয়াতলি ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন, ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন, কলাপাড়া পল্লী বিদ্যুৎ কেন্দ্র’র ডিজিএম মো.শহীদুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী গৃহহীন এবং ভুমিহীন পরিবারের সদস্যবৃন্দ।

এ সময় কলাপাড়া উপজেলার সুবিধাভোগী ১১০ পরিবারের মধ্যে ৫৮ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য দুই শতক জমি সহ সেমিপাকা ঘরের সাথে মসজিদ, কবরস্থান, স্কুল, ওয়ারিং সহ বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, পুকুর, টয়লেট, খেলার মাঠ এবং উপকারভোগীদের ৩২টি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যাবস্থা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!