গলাচিপায় ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
গলাচিপায় ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর

গলাচিপায় ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর

গলাচিপায় ৫০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর

সঞ্জিব দাস, গলাচিপা।। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দিয়েছে সরকার। রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দুই শতক জমিসহ সেমিপাকা নতুন ঘর দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ৫০০ গৃহহীন পরিবার।
এ সময় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের সাথে যুক্ত থেকে গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।




বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি এসএম শাহজাদা এমপি ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও চাবি প্রদান করেন। জানা গেছে, উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছে প্রথম পর্যায়ে ৩৯৩ ও দ্বিতীয় পর্যায়ে ৫০০ মোট ৮৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।প্রথম পর্যায়ের প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার ও ১ লাখ ৯০ হাজার টাকা করে। দ্বিতীয় পর্যায়ের প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ টাকা। এতে রয়েছে দু’টি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমন স্পেস ও একটি বারান্দা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!