কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস

কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার দুটি রাখাইন পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পরিচালিত অভিযানে প্রায় ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী কার্যালয়ের সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, কলাপাড়ার পক্ষীয়াপাড়া রাখাইন পল্লী থেকে ৩০ লিটার এবং সোনাপাড়া রাখাইন পল্লী থেকে ৭০ লিটারসহ মোট ১০০ লিটার ঐতিহ্যগতভাবে তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানের শুরুতেই প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মদ উৎপাদনের সঙ্গে জড়িত পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক বা আইনগত শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!