শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন
আপন নিউজ।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা গ্রাম পুলিশ সংগঠন পরিচালনা কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পায়রা হলরুমে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে লালুয়া ইউনিয়নের দফাদার মোঃ বশার গাজী সভাপতি এবং মহিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহল্লাদার মোঃ ইসমাইল মুন্সী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন-চম্পাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহল্লাদার মোঃ আলা উদ্দিন চৌকিদার সহ-সভাপতি, লতাচাপলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহল্লাদার মোঃ খলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, মিঠাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহল্লাদার মোঃ জিয়া উদ্দিন সাংগঠনিক সম্পাদক, লালুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহল্লাদার মোঃ রাজিব হাওলাদার সহ-সাংগঠনিক সম্পাদক, ধানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহল্লাদার মোঃ হাবিবুর রহমান কোষাধ্যক্ষ এবং টিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মহল্লাদার মোঃ ফেরদাউস হাওলাদার সহকারী কোষাধ্যক্ষ।
এছাড়া কমিটিতে ৮ জনকে সদস্য করা হয়েছে। তারা হলেন-মোসাঃ সোহাগী, সানজিদা আক্তার সাথী, মোঃ সহিদুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ মেহেদী ও মোঃ জুয়েল খানসহ সংশ্লিষ্টরা।
এদিকে সংগঠনের উপদেষ্টা হিসেবে বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদারদের রাখা হয়েছে। তারা হলেন-মোঃ সোহরাব হোসেন, মোঃ মাহাবুব আলম, মোঃ ইউনুছ মিয়া, মোঃ আঃ জলিল, আঃ রহিম খান, মোঃ এমদাদুল ইসলাম, মোঃ রুবেল, মোঃ আবুল হাসান, রাসেল সিকদার, মোঃ মহিউদ্দিন গাজী, আঃ মোতালেব সরদার ও মোঃ আফজাল হোসেন।
নতুন কমিটি গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply