বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভোররাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তাকর্মীর সতর্ক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত চারটার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা শাখা কার্যালয়ের দোতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় দায়িত্বে থাকা নৈশপ্রহরী কিশোর আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নৈশপ্রহরী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রাচীর টপকে পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ‘ভোররাতে শাখা কার্যালয়ের দোতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখে ফেললে তিনি জোরে ডাক চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এলে তাঁদের সহযোগিতায় আগুন নেভানো হয়। তবে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়।’

মঙ্গলবার সকালে সরেজমিনে ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। এ সময় সেখানে পুলিশের একটি টহল দলও উপস্থিত ছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমরা তৎপর রয়েছি।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!