দুই শতক জমি সহ ঘর পেয়ে রাঙ্গাবালী-কলাপাড়ার ৮৮৬ দুস্থ পরিবারে আজ খুশীর জোয়ার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
দুই শতক জমি সহ ঘর পেয়ে রাঙ্গাবালী-কলাপাড়ার ৮৮৬ দুস্থ পরিবারে আজ খুশীর জোয়ার

দুই শতক জমি সহ ঘর পেয়ে রাঙ্গাবালী-কলাপাড়ার ৮৮৬ দুস্থ পরিবারে আজ খুশীর জোয়ার

দুই শতক জমি সহ ঘর পেয়ে রাঙ্গাবালী-কলাপাড়ার ৮৮৬ দুস্থ পরিবারে আজ খুশীর জোয়ার

বিশেষ প্রতিবেদকঃ মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার ৮৮৬ গৃহহীন ও ভূমিহীন পরিবারে আজ খুশীর জোয়ার। প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমি সহ ঘর পেয়ে রাঙ্গাবালী ও কলাপাড়ার এসব দুস্থ পরিবার গুলো পেয়েছে তাদের মাথা গোাঁজার ঠাই। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে দুই শতক জমির মালিকানা সহ এসব উপকারভোগীদের সুদৃশ্য রঙিন টিনশেডের সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রতিটি ঘরে থাকছে দু’টি বেডরুম, একটি টয়লেট ও রান্না ঘর। একেকটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা।




রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ঘর বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় রাঙ্গাবালী
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ৭৭৬ উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও দলিলপত্র তুলে দেন জাতীয় সংসদের
প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, ইউএনও মো. মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সম্পাদক সাইদুজ্জামান মামুন সহ সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বৃন্দ
ও স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

এদিকে কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে ১১০ উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক সহ সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগী ও স্থানীয় সংবাদকর্মীরা।




উল্লেখ্য, এর আগে আশ্রয়ণপ্রকল্প-২ এর আওতায় প্রথমধাপে রাঙ্গাবালীতে ৪৯১টি ও কলাপাড়ায় ৫৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হয়েছিল। গত ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!