শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার

কলাপাড়ায় ছয় মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, এখন অর্থসংকটে সালমার পরিবার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত অষ্টাদশী সালমা বেগম (১৮)। তিনি কলাপাড়া পৌরসভার মাছ বাজারের মাছ বিক্রেতা আলী হোসেনের কন্যা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে Sher-e-Bangla Medical College Hospital-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে সালমার চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারটির সহায়-সম্বল যা ছিল সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারটি। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সালমার বাবা আলী হোসেন জানান, একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে সুস্থ করে তোলা সম্ভব বলে আশা করছেন তিনি।

অসহায় এ পরিবারটি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।

সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭২৮৯৪৩৫৯৮ (আলী হোসেন)।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!