বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

Oplus_131072

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব এবং বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন সিকদার, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জসিম সিকদার ও মো. জিয়া সিদ্দিকী ও সহকারী অধ্যাপক মো. জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!