মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
কলাপাড়ার সূর্যবানু কখনোই ভাবেনি ঠাঁই হবে পাকা ঘরে

কলাপাড়ার সূর্যবানু কখনোই ভাবেনি ঠাঁই হবে পাকা ঘরে

কলাপাড়ার সূর্যবানু কখনোই ভাবেনি ঠাঁই হবে পাকা ঘরে

আপন নিউজ অফিস।। স্বামী পরিত্যাক্তা সূর্যবানু। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। অনেক আগেই তার স্বামী মারা গেছে। তার বাড়ি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামে। নেই মাথা গোজার ঠাঁই। অন্যের বাড়ি ঝি’র কাজ করেই চলত তার সংসার। দুই ছেলেকে নিয়ে থাকতে হত একটি ঝুপড়ি ঘরে। সে কখনোই ভাবেনি পাকা ঘরে মাথা গোজার ঠাঁই হবে। প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরের দলিল ও চাবি হাতে পেয়ে সূর্যবানু খুব খুশি। এখন তার পাকা ঘরে মাথা গোজার ঠাঁই হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১০ সুবিধাভোগী পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেয়া হয়।




এ সময় পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, বাংলাদেশ বৈদ্য কৃষ্টি প্রচার সংঘ সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী গৃহহীন এবং ভুমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের দেয়া দ্বিতীয় পর্যায়ের নতুন ঘরের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
উল্লেখ্য, দুই শতক জমি সহ সেমিপাকা ঘরের সাথে মসজিদ, কবরস্থান, স্কুল, ওয়ারিং সহ বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ,পুকুর,টয়লেট, খেলার মাঠ এবং উপকারভোগীদের ৩২ টি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যবস্থা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!