শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধি: ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, গণঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলা সভাপতি আঃ সালাম হাওলাদার, জামায়াতে ইসলামী কুয়াকাটা সাবেক আমীর আঃ মন্নান, বাংলাদেশ খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক এবং অ্যাডভোকেট রকিবুল আহসান মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা আমীর মাওলানা আব্দুল কাইউম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বদর দিবসের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায় ও সত্যের পথে চলার আহ্বান জানান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply