শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ করে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে অবস্থানকালে তারা অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থদের মধ্যে আশামনি, আয়েশা, শিরিনা, রাহিমা, রিমা, মোর্শেদা, নিপা, স্বর্ণা, তামান্না, মিম, সানজিদা, চাঁদনী, আখিমনি, মেঘলা, জান্নাতি, মারজিয়া, মিতু, তমা, রাফিয়া, আদুরী, ফাতেমা, বুশরা ও শিক্ষক ইকবালসহ ২৫ জন শিক্ষার্থী রয়েছে।
তবে কী কারণে শিক্ষার্থীরা একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিয়ে বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply