মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার বেতকাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বেতকাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন দায়িত্ব পালনকালে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও পরবর্তীতে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিদ্যালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা-মোকদ্দমা, শালিস-বাণিজ্য ও জমি সংক্রান্ত দালালিতে জড়িত থাকার অভিযোগও তোলেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক আব্দুল সাত্তার হাই, আব্দুল রশিদ, মোঃ পান্নাত হাওলাদার, সাহিদা বেগম, আঁকিনুর বেগম ও বাতেন তালুকদার।
এদিকে, এ বিষয়ে অভিযুক্ত বেতকাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বলেন, “অসুস্থতার কারণে নিয়মিত ক্লাস করতে পারছি না। তবে মামলার বিষয়টি পারিবারিক।”
মানববন্ধনকারীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষককের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply